তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

1768046544-da330853312710dab09448a4a4194c75.jpg

ছবি : ভিডিও থেকে নেওয়া

ডেস্ক রিপোর্টঃ    বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে তাদের সাক্ষাৎকারে ভিডিও প্রকাশ করা হয়েছে। বৈঠকের কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top