খুলনায় সহিংসতামুক্ত নির্বাচছন নিশ্চিত করতে প্রার্থী ও নাগরিক সমাজের অঙ্গীকার

WhatsApp-Image-2026-01-09-at-7.11.49-PM.jpeg

ডেস্ক রিপোর্টঃ দেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর আয়োজনে আজ খুলনায় সহিংসতামুক্ত নির্বাচন ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর বিষয়ে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

খুলনার সিএসএস অভা সেন্টারে আয়োজিত এই সভায় খুলনা-০২ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ নির্বাচনের প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, গবেষক, সাংবাদিক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী আমানুল্লাহ, খেলাফত মজলিসের শহিদুল ইসলাম, গণসংহতি আন্দোলনের মুনীর চৌধুরী সোহেল, গণ অধিকার পরিষদের বিল্লাল হোসেন ও ফরহাদ হোসেন রাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

এ ছাড়া সভায় সিপিবি, বাসদ, সুজন, এডাব, নারী উদ্যোক্তা সংগঠন, উন্নয়ন সংগ্রাম কমিটি, মানবাধিকার ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ, গবেষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গোলটেবিল আলোচনার মূল উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সহনশীল ও সহিংসতামুক্ত রাখতে প্রার্থী ও নাগরিক সমাজের সম্মিলিত অঙ্গীকার নিশ্চিত করা।

আলোচনায় অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে, তাঁরা কোনো ধরনের নির্বাচনী সহিংসতায় জড়াবেন না এবং সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করবেন। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা, পারস্পরিক সম্মান বজায় রাখা, অনলাইন ও অফলাইনে অপপ্রচার, ঘৃণামূলক বক্তব্য ও উসকানি থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্যে বিইআই-এর প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে হলে নির্বাচনী সহিংসতা রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য দায়িত্বশীল রাজনৈতিক আচরণ, পারস্পরিক সংলাপ ও সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top