নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মো: আবু মুসা তালুকদার। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য সৈয়দ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন ও তেঁতুলতলা মোড়স্থ ভবন-২ এ মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে কোরআন খতম করানো হয়।







