ভারতে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত সঠিক—শহীদ আফ্রিদি

1767702222-2a455a4f65007f58dc1b1e11c85b8897.jpg

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ছবি : আফ্রিদির এক্স থেকে

ডেস্ক রিপোর্টঃ   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন শহীদ আফ্রিদি। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়া সঠিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বিসিবি ভেন্যু বদলের দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে। ভেন্যু পরিবর্তনের বিষয়টা ভারতই প্রথম শুরু করেছে জানিয়ে আফ্রিদি বলেছেন, ‘ক্রিকেটের জন্য এটা লজ্জার।

ভারতই শুরু করছে (ভেন্যু পরিবর্তন)। তাদের সঙ্গে অন্যরা যোগাযোগ রাখবে না। বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, তা সঠিক। টাকার দাপটে চলছে ভারত।’

ক্রিকেটকে এগিয়ে নিতে ভারতের প্রতি আইসিসির প্রীতি কমাতে হবেও জানান আফ্রিদি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘আইসিসিতে ভালো চিন্তাধারা মানুষ রয়েছে। আইসিসি শুধু ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির এর সঙ্গে সম্পৃক্ত হওয়া খুবই জরুরি।

ভারতের দিকে তারা বেশি ঝুঁকে থাকে, সেটা দ্রুত শেষ করতে হবে, ক্রিকেটকে অব্যাহত রাখতে হলে। এখন বাংলাদেশের জন্য ভেন্যু বদল করতেই হবে।’

এবারের নিলামে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশে গত শনিবার বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা। তাকে বাদ দেওয়ার প্রতিবাদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আইপিএলের সম্প্রচার বন্ধ থাকবে বাংলাদেশে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top