ডেস্ক রিপোর্টঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এসময় তারা ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, মাহদী ভাইয়ের মুক্তি চাই’, ‘দাসত্ব না বিপ্লব, বিপ্লব বিপ্লব’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।







