গ্রেপ্তার মাহদীর মুক্তির দাবিতে কর্মসূচির হুঁশিয়ারি

1767455057-3456158c8546ffbb78148781380301cc.jpg

সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্টঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। শনিবার (৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। শনিবার (৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এরআগে দেওয়া পোস্টে বলা হয়, ‘হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে ওসিকে হুমকি দেওয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ নানা অস্পষ্ট ও অযৌক্তিক কারণ দেখিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।’

পোস্টে আরো বলা হয়, ‘জুলাইযোদ্ধা মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় ওসিকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহদীর ওই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে বসে ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top