খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

1767251997-e06d061a77a7bde916b8a91163029d41.jpg

সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্টঃ   সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এদিন সকাল থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে ওই এলাকায় ভিড় করেন। তবে উদ্যান বন্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারছিলেন না।

এ সময় অনেকেই মূল ফটকে দাঁড়িয়ে দোয়া করে ফিরে যান। পরে দুপুরে জনসাধারণের জন্য সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়।
প্রসঙ্গত, এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

বুধবার খালেদা জিয়াকে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। রাজধানীর জিয়া উদ্যানে বুধবার বিকেল ৫টার কিছু আগে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top