বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের শীতবস্ত্র বিতরণে অসহায় মানুষের মুখে স্বস্তি

download-1.jpg

ডেস্ক রিপোর্টঃ  মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড। প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পর্ষদের নির্দেশনায় আয়োজন করা এ কর্মসূচি দুই দিনব্যাপী সফলভাবে সম্পন্ন হয়।

৩০ ডিসেম্বর রাতে খুলনা রেল স্টেশন, নিউ মার্কেট এলাকা, খালিশপুর নতুন রাস্তা, দৌলতপুর রেল স্টেশন, ফুলতলা ও নোয়াপাড়া রেল স্টেশন (যশোর)সহ খুলনা জেলার বিভিন্ন সুবিধাবঞ্চিত এলাকার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাত ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর সকাল ১১টায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের প্রধান কার্যালয় প্রাঙ্গণে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি দিতে নেওয়া এই উদ্যোগকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ও সন্তুষ্টির আবহ তৈরি হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সকল মহাব্যবস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তা, সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক।

কর্মকর্তারা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে প্রতিষ্ঠানটির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশা প্রকাশ করেন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। সমাজসেবামূলক এ উদ্যোগ প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা পালনের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top