খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিক

1767113189-fec396cfe679bdb5e11949c1baca2a9f.jpg

খালেদা জিয়া ও আয়াজ সাদিক

ডেস্ক রিপোর্টঃ   বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তাঁর এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছেন।

ইসহাক দার লিখেছেন, আগামীকাল ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার।

এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top