বাগেরহাট-৩ আসনে এনসিসি, বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল

IMG-20251229-WA0119.jpg

বাগেরহাট-৩ আসনে এনসিসি, বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল

মুনাওয়ার রনি, রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপাল-মোংলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এই ধারাবাহিকতায় এনসিপি, বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেনের কাছে মনোনয়নপত্র জমা দেন এনসিসি মনোনীত প্রার্থী এনসিপির দক্ষিনাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমতুল্যাহ । তিনি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাবেন তিনি ।

এর আগে সকালে রামপাল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও তামান্না ফেরদৌসের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ শেখ ফরিদুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে সমর্থন জানান।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে এই আসনের জনগণ ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে। আমরা সেই প্রত্যাশাই রাখছি।

এদিন এই আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ তার মনোনয়নপত্রের ফটোকপি জমা দিয়েছেন। এর আগে রবিবার বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তার কাছে মূল মনোনয়নপত্র জমা সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। এরপর ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ এবং ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তির সময় নির্ধারিত রয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ২০ জানুয়ারি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাগেরহাট-৩ আসনে একাধিক দলের প্রার্থী থাকায় এবারের নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠতে পারে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top