দেড় যুগ পর নয়াপল্টনের কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

1767001516-5000d816aaa16e560bd5c47a2969ecf5.jpg

ফাইল ছবি

ডেস্ক রিপোর্টঃ  দীর্ঘ দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর গুলশানস্থ বাসভবন থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা করেন তিনি।

এ উপলক্ষে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে, সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়।

সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন। কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমাণ রয়েছে। কিছুক্ষণের মধ্যে সুইপিং কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী রয়েছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top