নদী অববাহিকায় ঘন কুয়াশা, নৌযান চলাচলে সতর্কবার্তা

1766982963-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg

ডেস্ক রিপোর্টঃ   দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ জন্য নৌপথে চলাচলের জন্য সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।

এসব এলাকার নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top