নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

1766995073-098af04e74eaa4359c4554ebcb05febd.jpg

ডেস্ক রিপোর্টঃ   নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার দুপুরে পর তিনি সেখানে যাবেন বলে জানা গেছে। সেজন্য বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়।

সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন।
কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে সুইপিং কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী রয়েছেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আশা করি দুপুরের পর তারেক রহমান নয়াপল্টনে যাবেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top