এবার ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেবে সরকার : ডিআইজি মনিরুজ্জামান

1766865117-5dcdf6d8ab12da2987cbed96d8267b12.webp

ডেস্ক রিপোর্টঃ   বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রটেকশান ও প্রটোকেল বিভাগের ডিআইজি মো. মনিরুজ্জামান বলেছেন, এবার ইতিহাসের একটি সেরা নির্বাচন উপহার দেবে বর্তমান অন্তর্বর্তী সরকার। সেই সেরা নির্বাচনের গর্বিত অংশীদার হতে চায় বাংলাদেশ পুলিশ। এজন্য সুচারুরূপে কাজ করে যাচ্ছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নবীনগর সরকারি কলেজের ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন।

ডিআইজি মনিরুজ্জামান বলেন, এ দেশটা আমার আপনার সকলের। তাই সবাইকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। কিন্তু বিগত দিনে কিছু অতি উৎসাহী ও বিপথগামী পুলিশ সদস্যের অপকর্মের কারণেই পুলিশের মতো বিশ্বস্ত ও চৌকস একটি বাহিনী বিক্ষুব্ধ ছাত্র-জনতার রোষানলে পড়ে আক্রান্ত হয়েছিল।

যার কারণে রাস্তায় ‘পুলিশ’ পরিচয় দিতে আমরাও নিজেদেরকে নিরাপদ মনে করতাম না। কিন্তু বর্তমান সরকারের আমলে গত দেড় বছরের মধ্যে জনগণের সহযোগিতায় পুলিশ আবারও ঘুরে দাঁড়িয়েছে।

নবীনগরের সন্তান এ ডিআইজি বলেন, এরপরও সমাজ থেকে অপরাধ দূর করে সমাজকে ভালো ও মানুষকে নিরাপদ রাখতে গেলে, পুলিশের একার পক্ষে সেটি কখনও সম্ভব হবে না। সেজন্য রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধী সমাজের সার্বিক সহযোগিতা লাগবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু। উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রিপনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ইদ্রিস, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম প্রমুখ।

পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আসা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top