শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

1766817200-512bb14b4e76c78eba675f21bc8ca0ed.jpg

ডেস্ক রিপোর্টঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্নে অবস্থিত হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি দোয়া ও মোনাজাত করেন। এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয় তার গাড়িবহর।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টিএসসি এলাকায় অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে উপস্থিত রয়েছেন।

এ ছাড়া তারেক রহমানের আগমনকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

টিএসসি থেকে শহীদ ওসমান বিন হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয়েছে এবং সেখানে পুলিশের উপস্থিতি দেখা গেছে। পাশাপাশি শাহবাগের দিক থেকেও এক স্তরের ব্যারিকেড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মাথায় গুলিবিদ্ধ হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top