মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় : তারেক রহমান

1766657809-66e6d950644f1da5029349f8b0bd4212.jpg

ডেস্ক রিপোর্টঃ  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।’ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চে বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিকেল ৩টা ৫২ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন তারেক রহমান। শুরুতেই তিনি বলেন, ‘প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ-কোটি শুকরিয়া আদায় করছি, আল্লাহর অশেষ রহমতে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের মাঝে।’

প্রথমে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেন। এরপর ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লবের কথা উল্লেখ করেন।

তারেক রহমান নব্বইয়ের গণ-আন্দোলনের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট একাত্তরের মতো এ দেশের ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ—কৃষক, শ্রমিক, নারী-পুরুষ, মাদ্রাসার ছাত্রসহ বিভিন্ন পেশা ও শ্রেণি-নির্বিশেষে সবাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল।’

এর আগে বিকেল ৩টা ৫২ মিনিটে তিনি মঞ্চে ওঠেন তারেক রহমান। তারেক রহমান সংবর্ধনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হওয়া ৩০০ ফিট স্লোগানে উত্তাল হয়ে ওঠে। তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজ উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত রয়েছেন।

এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশে রওনা দেন। দলীয় নেতাকর্মীরা রাস্তার দুধারে হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে পৌঁছান বিএনপি নেতা তারেক রহমান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top