অবশেষে প্রিয় দেশের মাটিতে : তারেক রহমান

1766647507-1d68c6471939f08f9bd4180f8b20163c.jpg

ডেস্ক রিপোর্টঃ দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করেছেন তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান তার সঙ্গে ছিলেন।

এদিকে, ঢাকার মাটিতে পা রেখেই ফেসবুক বার্তা দিয়েছেন তারেক রহমান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেছেন, অবশেষে প্রিয় দেশের মাটিতে।
এর আগে, তারেক রহমানকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির নেতারা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top