বিএনপির মিত্রদের কে কোথায় প্রার্থী হচ্ছেন

1766564508-e06d061a77a7bde916b8a91163029d41.jpg

ডেস্ক রিপোর্টঃ   বিএনপির সঙ্গে সমঝোতায় আসায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে আসন ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজও বিএনপিতে যোগ দেবেন।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিত্রদের মোট ১০ আসন ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

যে ১০ আসনে মিত্রদের সঙ্গে দিচ্ছে বিএনপি, সেগুলো হলো— কুমিল্লা-৭ ড. রেদোয়ান আহমেদ, পিরোজপুর-১ মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ঝিনাইদহ-৪ রাশেদ খান, ঢাকা-১২ সাইফুল হক, পটুয়াখালী-৩ নুরুল হক নুর, ব্রাহ্মণবাড়িয়া-৬ জোনায়েদ সাকি, ঢাকা-১২ সাইফুল হক ও ঢাকা-১৩ ববি হাজ্জাজ। এদের মধ্যে ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিচ্ছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top