খুলনায় সিওক এবং মর্ডান ক্যান্সার হসপিটাল গুয়ান্জু চায়নার মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক:-
সিওক এবং মর্ডান ক্যান্সার হসপিটাল গুয়ান্জু চায়না এর যৌথ সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় খুলনা ক্লাব মিলানায়তনে ক্লাবের সদস্যদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশন সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা বিশেষায়িত হসপিটালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীন
মতবিনিময় সভায় মর্ডান ক্যান্সার হসপিটাল গুয়ান্জু চায়না সম্পর্কে অবহিত করেন ড. প্রফেসর ওয়াং লিজেন ।
এসময় তিনি হসপিটালের সুবিধাদি সম্পর্কে সবিস্তারে আলোচনা করেন
এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক সিওক এর প্রধান নির্বাহী এম এম মাসুদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠিত SEOK Healthcare বাংলাদেশে একটি বিশ্বস্ত মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান। গত ১৩ বছরে আমরা ৩০,০০০+ রোগীকে সেবা প্রদান করেছি এবং ১০০+ আন্তর্জাতিক মানের দেশ ও দেশের বাইরে হাসপাতালের সঙ্গে কাজ করছি।
আমরা চিকিৎসা পরিকল্পনা, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসা, ভ্রমণ ও আবাসন, টেলি কনসালটেশন এবং জরুরি মেডিকেল সাপোর্টসহ দেশি ও বিদেশে সম্পূর্ণ চিকিৎসা সহায়তা প্রদান করি।
এরই ধারাবাহিকতায় আমরা মর্ডান ক্যান্সার হসপিটাল গুয়ান্জু চায়নার সাথে কাজ করছি, এই হসপিটাল মুলতো জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেসিআই) এক্রিডেটেড হসপিটাল।
আজকে খুলনা ক্লাবের সদস্যদের নিয়ে এবিষয়ে একটা মতবিনিময় সভার আয়োজন করা হলো ।
যার মাধ্যমে খুলনা শহরের মানুষ চায়নাতে কিভাবে ক্যান্সার চিকিৎসা সহজতর পদ্ধতি এবং স্বল্প খরচে উন্নত চিকিৎসা পেতে পারে সে বিষয়ে আমরা একটা ধারনা দিয়েছি ।
এছাড়া উপস্থিত ছিলেন, মর্ডান ক্যান্সার হসপিটাল গুয়ান্জু চায়না এর সার্জিক্যাল অংকলোজিষ্ট ড. আসাদ নেওয়াজ মেহেদী , হ্যাড অব ইন্টারন্যাশনাল মার্কেটিং মিস এমিলি ।
সিওক এর হ্যাড অব মার্কেটিং এবং কো-ফাউন্ডার ফারহানা হাসনা তুলি, খুলনা জোনের প্রধান নির্বাহী মামুন হাসান, সিনিওর এক্সিকিউটিভ মার্কেটিং মুবাশ্বির হাসান, খুলনার বিভিন্ন হসপিটালের চিকিৎসক, খুলনা ক্লাবের মেম্বার, খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







