খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

1766311437-cf1abf416c83377f9f31b3378c98bd8e.jpg

সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্টঃ  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডে অবস্থিত জেলা নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার তাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ভোট উপহার দিতে চান তারা।

সাধারণ মানুষও তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে তিনি দাবি করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top