হাতিরঝিল এলাকা থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

1766303988-2ea881ecb271137a04dda7a107926c1b-Photoroom.png

প্রতীকী ছবি

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকা থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাতে বাসার সামনে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আকরিদা চৌধুরী (১০) ও ইলহাস চৌধুরী (১) কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার মুঘলটুলি গ্রামের মোসলে উদ্দিনের সন্তান। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আকরিদা ভিকারুননিসা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের বরাত দিয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে শিশু আকরিদা ও ইলহাস ঘুমিয়ে পড়ে। পরে রাত আড়াইটার দিকে বোন আকরিদা চৌধুরী (১০) হঠাৎ বমি করতে শুরু করে। ওই অবস্থায় তাকে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। আর ১৪ মাস বয়সী শিশু ইলহাস শনিবার সকাল থেকে বমি করতে শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর দেড়টায় তার মৃত্যু হয়। তাদের মরদেহ দাফনের জন্য গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে লাশবাহী গাড়িতে রাখা হয়।

খবর পেয়ে হাতিরঝিল থানার পুলিশ সেখান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর রবিবার সকালে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. সুমন মিয়া আরো বলেন, খাবারে বিষক্রিয়া না অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে হওয়া যাবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top