বিএনপির প্রার্থী হচ্ছেন অ্যাটর্নি জেনারেল, লড়বেন যে আসনে

1766252485-9ab2e24c984bc2b62a97a7083a2b2614.jpg

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

ডেস্ক রিপোর্টঃ  পদত্যাগ করে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আগামী ২৮ ডিসেম্বর পদ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিএনপির শীর্ষ পর্যায় থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছি।

আগামী ২৮ ডিসেম্বর থেকে আমি সার্বক্ষণিকভাবে ভোটের মাঠে থেকে নেতাকর্মীদের সঙ্গে কাজ করব। এলাকার উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার লক্ষ্যেই আমি সংসদ সদস্য হতে চাই।’
তিনি বলেন, ‘একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন। কিন্তু আমরা বিশ্বাস করি, আল্লাহ এক এবং অদ্বিতীয়।

আমরা বিশ্বাস করি কেয়ামতের ময়দানে ফয়সালা হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কিন্তু ভোটের আশায় একটি বিশেষ দল জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা কুফরি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের এ ধারণা দূর করে দেবেন।’

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top