গণমাধ্যম ও সংবাদকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া

1766220975-4efdd2f969559e8b1c92e99f32ded48e.jpg

ডেস্ক রিপোর্টঃ  দৈনিক প্রথম আলো, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর এবং অন্যান্য সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ এবং শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি।

দুই প্রতিষ্ঠানই সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করেছে এবং এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি রোধে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অন্তর্ভুক্ত রয়েছে দুটি বাংলা দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন, ইংরেজি দৈনিক ডেইলি সান, অনলাইন পোর্টাল বাংলানিউজ২৪ ডটকম, টেলিভিশন চ্যানেল নিউজ২৪ ও টি স্পোর্টস এবং রেডিও ক্যাপিটাল এফএম।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top