তিন ধাপে বাস্তবায়িত হবে পে স্কেল, সুপারিশ জমা জানুয়ারিতে

1766063097-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg

ফাইল ছবি

ডেস্ক রিপোর্টঃ  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে স্কেল তিন ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে আগামী জানুয়ারি মাসে কমিশন তাদের সুপারিশ জমা দেবে বলে জানা গেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় বেতন কমিশনের ৫ম পূর্ণ কমিশনের সভায় এ পরিকল্পনার কথা আলোচনা করেন কমিশনের সদস্যরা। বিকেল ৩টায় শুরু হওয়া এ সভা রাত ৮টায় শেষ হয়।

পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্যসচিব মো. ফরহাদ সিদ্দিকসহ কমিশনের খণ্ডকালীন সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, তিন ধাপে পে স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে। প্রথম ধাপে পে-কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে যাবে।

সচিব কমিটির অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদ কমিশনের রিপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর এসংক্রান্ত গেজেট জারি করা হবে।
সূত্রের তথ্য অনুযায়ী, পূর্ণ কমিশনের সভায় কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

কিছু বিষয়ে সংশোধনী এনে পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে। কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরো অন্তত ৩টি পূর্ণ কমিশনের সভা করা হবে। এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top