বাবার সঙ্গে সর্বশেষ যে কথা হয়েছিল এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর

1766057450-a10b8f45e4fc6078b628bd535ffffb28.jpg

ডেস্ক রিপোর্টঃ শেষ ফোনালাপে বাবাকে কিছু নিয়ে টেনশনে থাকার কথা জানিয়েছিলেন এনসিপি নেত্রী জান্নাতারা রুমী (৩২)। এ ছাড়া পাসপোর্ট করতে বাড়ি ফেরার কথাও ছিল তার। তবে বাড়ি ফিরছে তার নিথর দেহ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর পেয়েছেন বাবা জাকির হোসেন।

তিনি মেয়ের লাশ আনতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

ঢাকার জিগাতলায় একটি ছাত্রী হোস্টেল থেকে বৃহস্পতিবার ভোরে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ‘রাজনৈতিক হুমকি ও পারিবারিক জটিলতা’—এই দুটি বিষয় মাথায় রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

রুমীর বাবা গণমাধ্যমকে জানান, গত ১৩ ডিসেম্বর মেয়ের সঙ্গে তার শেষবার ফোনে কথা হয়েছিল। তখন মেয়েটি বাবাকে জানিয়েছিলেন, তিনি ‘টেনশনে’ আছেন। তবে ঠিক কী নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তা বিস্তারিত জানাননি।

জাকির হোসেন জানান, পাসপোর্ট করতে রুমীর বাড়ি আসার কথা ছিল।

রুমি তার বাবাকে বাসায় একটি ব্যাংক চেক রাখা আছে বলে জানান। তিনি সেই চেকটি বাবাকে খুঁজে রাখতে বলেছিলেন।

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top