বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের

1766052587-3227b50b3134ad54f1f6806cf10dc9eb.jpg

সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সশস্ত্র বাহিনীসহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষার্থে সতর্ক ও সচেষ্ট রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া দূতাবাসগুলোর নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করেছে মন্ত্রণালয়টি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ঢাকায় বিদেশি দূতাবাসগুলোকে অবহিতকরণ সভায় এসব তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সভার আয়োজন করা হয়।

সভায় নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবেন বলে কূটনীতিকদের বলা হয় এবং তাদের নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের জন্য আমন্ত্রণ জানানো হয়। ব্রিফিংয়ে ঢাকায় দূতাবাসগুলোর প্রায় চল্লিশ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top