নিরাপত্তার কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ

1765875714-a25b7a47ebed9d7d71f1bf921b1fb185.jpg

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সামনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। ছবি : কালের কণ্ঠ

ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

তিনি তার পারিবারিক নিরাপত্তার কথা ভেবে এই ঘোষণা দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, নির্বাচনের সামনে আমি নিরাপত্তা নিয়ে ভুগছি এবং আমার পরিবার থেকে চাপের কারণে আসন্ন ত্রয়োদশ নির্বাচন থেকে আমি আমার নিজের প্রার্থিতা প্রত্যাহার করছি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top