স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

Untitled-1-693fcecf9049f.jpg

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বাধীন ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তারা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। বিক্ষোভকারী বাকিরা শিক্ষা ভবন মোড়ে অবস্থান করছেন।

এর আগে, একই দাবিতে ডাকসু নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। সোমবার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। পরে তারা দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড়ের দিকে অগ্রসর হলে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করেন।

ডাকসু নেতাদের তিন দাবি হলো—শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং লীগের ‘সন্ত্রাসী’দের গ্রেফতার করা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top