বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

1765781675-28f4b0799b4ccd479ce0abbfe7dbcb0a.jpg

ডেস্ক রিপোর্টঃ মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটি-ঢাকা। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। পুরাতন বিমানবন্দরে ‘এয়ার শো’ দেখতে আগত যাত্রীরা সকাল ৮টা থেকে ১০টার মধ্যে আগারগাঁও স্টেশনে নামবেন।

এছাড়া ট্রেন ও স্টেশনে পানাহার নিষিদ্ধ জানিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার সহযোগিতাও কামনা করা হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top