হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, আ. লীগের ষড়যন্ত্রের ছক : নাহিদ

1765614468-5ef38b3e38e1d3f28a173e58d34a38db.jpg

ফাইল ছবি

ডেস্ক রিপোর্টঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করছে, এই হামলা তারই প্রাথমিক বহিঃপ্রকাশ।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এ বিষয়ে ঐকমত্য রয়েছে যে, আওয়ামী লীগ যেন কোনোভাবেই রাজনৈতিক বা প্রশাসনিক সুবিধা আদায় করতে না পারে।

তিনি জানান, মূলত আলোচনার জন্য প্রধান উপদেষ্টা তিনটি রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই বৈঠকে সবাই একসঙ্গে মতবিনিময় করেছেন এবং সেখানে ওসমান হাদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তার মা বৈঠকে অংশ নেন বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরও বলেন, নির্বাচনী রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মতবিরোধ হবে এবং একে অপরের সমালোচনাও হতে পারে। তবে এসব যেন কখনো সীমা ছাড়িয়ে না যায় এবং কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সুবিধা পাইয়ে না দেয়—এ বিষয়ে সবাই একমত হয়েছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top