আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

1765439544-b6908e904ce5a5236970e689cb97ff87.jpg

আসিফ মাহমুদ ও মাহফুজ আলম।

ডেস্ক রিপোর্টঃ উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি তোলে।

অন্যদিকে, দুদকের সামনে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের গত ১৭ মাসের সম্পদের বিবরণ প্রকাশের দাবিতে ‘ছাত্র–জনতা’ ব্যানারে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, “দুর্নীতির অভিযোগ যাচাই ছাড়া যদি তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তাহলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘেরাও করা হবে।” তিনি অভিযোগ করেন, মাহফুজ আলমের পিএস–এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ করেছেন। শুধু তাই নয়, উপদেষ্টাদের পরিবারের সদস্যেরাও প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলেও তিনি দাবি করেন। এ কারণে অভিযোগগুলোর স্বাধীন তদন্তের মাধ্যমে সত্য প্রকাশের জন্য দুদকের প্রতি আহ্বান জানান তিনি।

বক্তারা আরও অভিযোগ করেন যে, দুদক যে সরকারই ক্ষমতায় থাকে তার প্রভাবের বাইরে গিয়ে কাজ করতে পারে না। আর এ কারণেই দুর্নীতিবিরোধী কার্যক্রমে দৃশ্যমান সাফল্য পাওয়া যায় না।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top