খুলনার ২টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

wahid-faridul.jpg

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার দুটি আসনে তারুণ্যের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাপ্তি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষিত ১২৫ জন প্রার্থীর মধ্যে খুলনা-১ ও খুলনা-২ রয়েছে।

উপকূলীয় দুটি উপজেলা দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে খুলনা-১ আসন গঠিত। এ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মোঃ ওয়াহিদ উজ জামানকে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

খুলনা সিটি করপোরেশনের ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড অর্থাৎ নগরীর সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা-২ আসন। এ আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হককে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top