ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।
বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয় নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন তিনি। জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি।
রেওয়াজ অনুযায়ী, আজ রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করবে নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এর আগে, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে পুরো কমিশন। এ ছাড়া আরপিও সংশোধন করে গেজেটও প্রকাশ করেছে ইসি।







