ইবার কিন্তু ওইযিবো—সিলেটের দর্শকদের উদ্দেশে আমির

1765277736-a539272fcf522f633192aa7388d98050.jpg

সিলেটের হয়ে খেলবেন মোহাম্মদ আমির। ছবি : ক্রিকইনফো

ক্রীড়া ডেস্কঃ  দ্বিতীয়বারের মতো সিলেটের হয়ে বিপিএল মাতাবেন মোহাম্মদ আমির। সর্বশেষ ২০২৩ সালে যখন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলেন তখন সিলেট স্ট্রাইকার্স নাম ছিল। এবার সেই নাম বদলে হয়েছে সিলেট টাইটানস। দলটির সঙ্গে সরাসরি চুক্তি করেছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার।

এর আগেও বিপিএলে বেশ কয়েকটি নামে খেলেছে সিলেটে। তবে কোনোবারও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তাদের। এবার সেই আক্ষেপ ঘোচানোর ইঙ্গিত দিয়েছেন আমির। এক ভিডিও বার্তায় জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার।

আমির চ্যাম্পিয়ন হওয়ার বার্তাটি দিয়েছেন সিলেটি ভাষায়। ৩৩ বছর বয়সী বাঁহাতি পেসার বলেছেন, ‘আমরা হক্কল সিলেটি, আমরা টাইটানস। ইবার কিন্তু ওইযিবো…।’

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল।

টুর্নামেন্টে নামতে মুখিয়ে আছেন জানিয়ে আমির বলেছেন, ‘হ্যালো, আমি মোহাম্মদ আমির। এবারের বিপিএলে সিলেট টাইটানসের হয়ে খেলতে সত্যি মুখিয়ে আছি। দলের সঙ্গে যোগ দিতে আর অপেক্ষা সইছে না। আপনাদের (দশর্ক) সমর্থন এবং ভালোবাসা আমাদের কাছে সবকিছু। চলেন, এবার বড় কিছু অর্জন করি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top