দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

1765260155-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg

ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইন প্ল্যাটফরমে জনতার মতাতম নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান দলটির আমির ডা. শফিকুর রহমান।

পোস্টে জামায়াত আমির লেখেন, ‘আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশাআল্লাহ।

মতামত পাঠানোর প্ল্যাটফরম ‘জনতার ইশতেহার’ আসছে বলেও জানানো ওই পোস্টে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top