খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

Untitled-3-69341996d2d85-693699a1082fe.jpg

ডেস্ক রিপোর্টঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, অপারেটরই স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে।

বেগম জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না-আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান।

এর আগে নির্ধারিত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল জার্মানভিত্তিক প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ। তবে সংশ্লিষ্ট অপারেটরই স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করছি।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top