নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান

1765176445-5eb99251bb7400b59b3048dfd8bc37cf.jpg

ফজলুর রহমান

ডেস্ক রিপোর্টঃ বিরূপ মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ বেশ কয়েকজন আইনজীবী।

পরে ক্ষমা চেয়ে ফজলুর রহমান ট্রাইব্যুনালকে বলেন, ‘আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান।’ একপর্যায়ে ক্ষমা প্রার্থনা গ্রহণ করে ট্রাইব্যুনাল বলেন, আপনার মতো ব্যক্তির কাছে এমন বক্তব্য আশা করি না।
এর আগে তাকে আদালতে প্রবেশে বাধার সম্মুখীন হন ফজলুর রহমান। এ সময় তিনি বলেন, ‘এটা কি কয়, এটাতো একটা অসভ্যদের দেশ, ইতরদের দেশ করছো।

গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। এর জেরে গত ৩০ নভেম্বর বিএনপির এই নেতাকে সোমবার সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলে ট্রাইব্যুনাল। এরমধ্যেই গত বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান ফজলুর রহমান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top