ডেস্ক রিপোর্টঃ রাজধানীতে অননুমোদিত ব্যানার–পোস্টার–বিলবোর্ড অপসারণে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কর্মকর্তারা জানান, অনুমতি বা অনুমোদন ছাড়া ঝুলানো সব ধরনের ব্যানার, পোস্টার ও বিলবোর্ড আগামী এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে।
সিটি করপোরেশন আইনে বলা আছে, বিনা অনুমতিতে বা নিষিদ্ধ স্থানে বিলবোর্ড, ব্যানার কিংবা ফেস্টুন স্থাপন বা টানালে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনাও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।







