বক্স অফিসে ঝড়, দুই দিনেই ৫০ কোটি পেরিয়ে ‘ধুরন্ধর’

1765098398-f1e5cb23010e4bfa82c48a024ec80e9f.jpg

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্কঃ আইনি জটিলতা, বিতর্কসহ নানা নানা বাধা-বিপত্তি পেরিয়ে গত শুক্রবার ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। প্রথম দুই দিনেই তার ‘দৌড়’ প্রমাণ করে দিয়েছে ছবির ব্লকবাস্টার হওয়া বোধহয় সময়ের অপেক্ষা।

শুক্রবার ছবিটি আয় করেছিল ২৪.৫ কোটি রুপি। প্রথম দিনের তুলনায় সপ্তাহান্তে ছবির রোজগার বাড়বে এটা প্রত্যাশিতই ছিল।

আর সেই প্রত্যাশা সত্যি করে শনিবার ছবিটি আয় করেছে ২৮ কোটি। সব মিলিয়ে প্রথম দু’দিনেই পেরিয়ে গেল ৫০ কোটির গণ্ডি। রণবীরদের ছবিটির এখনও পর্যন্ত আয় ৫২.৫ কোটি!
আশা করা হচ্ছে, রবিবারে আরও ৩০ কোটি বা তারও বেশি উপার্জন হবে ছবিটির। ফলে প্রথম তিনদিনেই ৮৫ কোটি পেরিয়ে যেতে পারে মোট আয়।

টিজার-ট্রেলার দেখেই দর্শকমহলের কৌতূহলের পারদ চড়েছিল। সেই উন্মাদনার টানেই অগ্রিম বুকিংয়েও রীতিমতো ঝড় উঠেছিল। যা দেখে সিনেবিশেষজ্ঞরাও বক্স অফিসের ‘ঝকঝকে মার্কশিটে’র ভবিষ্যদ্বাণী করেছিলেন।

শুক্রবার ভারতের পাঁচ হাজার স্ক্রিনে মুক্তি পায় ‘ধুরন্ধর’।
যে প্রত্যাশা ছিল, তা দারুণ ভাবে পূর্ণ হয়েছে বলাই যায়। পয়লা দিনেই দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছিল রণবীর সিংয়ের পারফরম্যান্স। পাশাপাশি ততোধিক চর্চা অক্ষয় খান্না এবং আর মাধবনের অভিনয় নিয়েও। আর সেই ‘ওয়ার্ড অফ মাউথ’-এ ভর করেই ছবিটি বক্স অফিসে ঝড় অব্যাহত রেখেছে। লাফিয়ে বাড়ছে উপার্জন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top