শান্তি পরিকল্পনা নিয়ে অগ্রগতির ইঙ্গিত জেলেনস্কির

1765080181-cdc679bebbe282e170ab6fe0dca8445e.jpg

ছবি : রয়টার্স

ডেস্ক রিপোর্টঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ একটি ফোনালাপ হয়েছে।

জেলেনস্কি জানান, আলোচনায় মূলত এই বিষয়টি উঠে আসে—সম্ভাব্য কোনো শান্তি চুক্তি হলে কীভাবে রাশিয়াকে তা মানতে বাধ্য করা যেতে পারে। তিনি আরও নিশ্চিত করেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

ইউক্রেনের আরও কয়েকজন কর্মকর্তা মায়ামি থেকে এই ফোনালাপে অংশ নিয়েছেন, যেখানে তারা পরপর তৃতীয় দিনের মতো ওয়াশিংটনের মধ্যস্থতায় সম্ভাব্য রাশিয়া-ইউক্রেন শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা করছেন।

তবে এসব আলোচনা চললেও মস্কো এখনো কোনো গুরুত্বপূর্ণ ছাড় দিতে প্রস্তুত বলে মনে হচ্ছে না; বরং ইউক্রেনের বিভিন্ন এলাকায় তীব্র বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, ইউক্রেন প্রকৃত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিকভাবে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, আলোচনায় নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যা রক্তপাত বন্ধ করতে এবং রাশিয়ার সম্ভাব্য নতুন বৃহৎ হামলার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top