জাপা ও জেপির নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ ৮ ডিসেম্বর

6933d5b200c92.gif

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (একাংশ) এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) কয়েকটি রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে একটি বৃহত্তর জোট গঠনের ঘোষণা দিয়েছে। এই নতুন জোটের আনুষ্ঠানিক সূচনার জন্য আগামী ৮ ডিসেম্বর (সোমবার) বেলা সাড়ে ১১টায় ঢাকার গুলশান-১ এর ইমানুয়েলস পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন জাপার চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা।

এর আগে গত ২৭ নভেম্বর গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত এক মতবিনিময় সভায় জোট গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনকে কেন্দ্র করে গঠিত এই জোটে জাপা ও জেপির পাশাপাশি আরও ১৪টি রাজনৈতিক দল যুক্ত হয়েছে বলে জানা গেছে।

জোটটির মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে। এছাড়া জোট ঘোষণার আগে বিভিন্ন দলের জ্যেষ্ঠ নেতাদের সমন্বয়ে একটি লিয়াজোঁ কমিটিও গঠন করা হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top