বিএন‌পির আরও ৩৬ প্রার্থী ঘোষণা, খুলনা ১ আস‌নে এজাজ

sk-khl-04122025-01.jpg

ডেস্ক রিপোর্টঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি নতুন করে ৩৬টি আসনের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থীদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নতুনভাবে ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন: ঠাকুরগাঁও-২: আব্দুস সালাম, দিনাজপুর-৫: এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩: আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১: সেলিম রেজা, যশোর-৫: এম ইকবাল হোসেন, নড়াইল-২: মো. মনিরুল ইসলাম, খুলনা-১: আমির এজাজ খান, পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩: জয়নুল আবেদীন, ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪: আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১: মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩: মো. কামরুজ্জামান, ঢাকা-৭: হামিদুর রহমান, ঢাকা-৯: হাবিবুর রশিদ, ঢাকা-১০: শেখ রবিউল আলম, ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১: মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ

এর সঙ্গে আরও অন্তর্ভুক্ত আছেন: ফরিদপুর-১: খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১: নাদিরা আক্তার, মাদারীপুর-২: জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২: নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম, সিলেট-৪: আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া, কুমিল্লা-২: মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯: মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমীন, কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ

এর আগে, ৩ নভেম্বর ৩টি আসনে খালেদা জিয়ার নামসহ ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিএনপি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top