নির্বাচনকালীন কার্যক্রমে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশনা

image-169191-1735547691.webp

ডেস্ক রিপোর্টঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৬৪ জেলার পুলিশ সুপারদের আহ্বান জানিয়েছেন নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার। তিনি বলেন, “এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি গণ-অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। শহীদদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ার নির্বাচনের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬৪ জেলার পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে এই নির্দেশ দেন ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আরও জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। “নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। পুলিশকে তার দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে,” বলেন প্রধান উপদেষ্টা।

পুলিশ সুপার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালন নিশ্চিত করতে দৈবচয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তাদের নির্বাচন করা হয়েছে। এতে কোনো ধরনের পক্ষপাতিত্ব এড়ানো সম্ভব হয়। যদি দায়িত্ব নিজেদের হাতে দেওয়া হতো, অনেক সময় প্রচেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব চলে আসতে পারত।”

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top