সজীব ওয়াজেদ জয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে আদালত

sajeeb-wazed-192731702-3x4-1.webp

ডেস্ক রিপোর্টঃ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ। এ সময় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ১০ ডিসেম্বর।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনাল একইসঙ্গে জুনাইদ আহমেদ পলককে ১০ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দেন। পলক ইতিমধ্যে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরও ১০ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়; তাঁরা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

এর আগে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়। একইভাবে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল।

ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী, তদন্ত সংস্থা তদন্ত শেষ হলে প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয় বা প্রসিকিউশনে জমা দেয়। এরপর প্রসিকিউশন তা যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করে। আজ অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top