eiG6D7043707.jpg

খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়

খুলনার নবাগত জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার এর সাথে আজ বিকেলে খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, সংগঠনের সদস্য যথাক্রমে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, মানবাধিকার সংগঠক জামাল মোড়ল, নাগরিক আইন পরিষদ খুলনার ইন্সট্রাক্টর এ্যাড. মেহেদী হাসান, কবি মোঃ রহমত আলী, এস এম বাহাউদ্দিন প্রমুখ। মত বিনিময় সভায় খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন অসংগতি স্থান পায়। এসময়ে জেলা প্রশাসক সমস্যা সমাধানে তাঁর অবস্থান থেকে সম্ভাব্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্ব^াস প্রদান করেন। সৌহার্দ্যপূর্ণ এ মতবিনিময় সভায় নাগরিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট থেকে সমূহ সমস্যার সমাধানে আন্তরিক উদ্যোগ প্রত্যাশা করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top