মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদ জব্দ

WhatsApp-Image-2025-11-24-at-3.51.59-PM.jpeg

মোংলা প্রতিনিধি

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বিদেশি বিয়ার ও মদ জব্দ।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার ও ১০ বোতল মদ সহ আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top