কোনো কারনে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশ আবার ফ্যাসিস্ট মাফিয়া রাষ্ট্রে পরিণত হবে : আজিজুল বারি হেলাল
আবিদ আজাদ রিপোর্টার
একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগান কে সামনে রেখে ২ লক্ষ বৃক্ষ রোপণ কর্মসুচীর অংশ হিসেবে সোমবার(২৪ নভেম্বর) দুপুর ১২টায় তেরখাদা বাজারে গনসংযোগ করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, তিনি বাজারের ব্যাবসায়ীদের সাথে দেখা করেন বাজারের ক্রেতা সাধারণ মানুষের সাথে করমর্দন করে কাটেংগা তালতলা প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন, বৃক্ষ রোপণ শেষে শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন, আজিজুল বারী হেলাল শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমরা জাতির ভবিষ্যৎ তোমাদের শিক্ষকদের সন্মান করতে শিখতে হবে, পিতামাতার পর শিক্ষকের অবস্থান, তোমাদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা করা উচিৎ, দুপুর ১:৩০ মিনিটে বর্নমালা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন সভা শেষ বৃক্ষ রোপণ করেন,বারাসাত শামছুল আলম কওমি মাদ্রাসা ও এতিমখানা শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন, মতবিনিময় করে বৃক্ষ রোপণ করেন, বিকাল ৪:৩০ মিনিটে বারাসাত উত্তর খুলনা এস এম এ মজিদ স্বারক মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা, সভার প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বলেন প্রিয় বারাসাত বাসী আমাদের দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমার সালাম ও শুভেচ্ছা নিবেন, প্রিয় বারাসাতের মানুষ এই বারাসাতের সাথে বিল বাসুয়াখালীর সংযোগ আছে এই বাসুয়াখালি বিলে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করেন,তিনি এমন একজন রাষ্ট্রপতি ছিলেন যে নিজেই খাল খনন করতেন, আপনারা জানেন ৫ আগষ্ট ফ্যাসিস্ট মাফিয়া তার সন্ত্রাসী কর্মকান্ডের জন্য পলায়ন করেছে, আপনারা জানেন আওয়ামী লীগ না থাকার কারনে ২য় সারির একটি দল বিএনপির রাজনৈতিক ও ভোটের রাজনীতিতে পরাজয় বরণ করবেন ভেবে তারা বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে, বিএনপি জনগণের দল চারচারবার দেশ পরিচালনা করেছেন, ভবিষ্যতে বাংলাদেশ সঠিক ভাবে পরিচালনা করতে পারে এক মাত্র বিএনপি, বিএনপি পুরাতন জরাজীর্ণ ছুরে ফেলে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প বদ্ধ।
কোনো কারনে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশ আবার ফ্যাসিস্ট মাফিয়া রাষ্ট্রে পরিণত হবে।
আমরা বলেছি আপনারা যদি ভোটের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দেন তবে ১ কোটি বেকার চাকরির ব্যাবস্থা করা হবে প্রথম বছরে, আজিজুল বারী হেলাল বলেন আপনারা যদি চান তাহলে তেরখাদায় একটি হিমাগার করা হবে, এখানে আধুনিক হাসপাতাল নির্মান করা হবে, বিএনপি বলছে সবার আগে বাংলাদেশ, আপনারা দেখেছেন বিএনপি সকল মতের পথের মানুষের কথা ভাবে সকলকে নিয়ে দেশ গড়বো ইনশাআল্লাহ, আপনারা আপনাদের উপজেলার জন্য ভাবেন আমিও ভাবি সবাই মিলে এ অঞ্চল আধুনিক উপজেলা গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সার্চ কমিটির আহবায়ক, সভার সভাপতি চৌধুরী কাওছার আলী,
উপস্থিত ছিলেন খান জুলফিকার আলি জুলু, এনামুল হক সজল, আরিফুজ্জামান আরিফ,
আতাউর রহমান রনু,আজগর আলী,আব্দুস সালাম মল্লিক,গোলাম মোস্তফা তুহিন,ফখরুল ইসলাম বুলু,মাহাবুর মোল্লা, ইকরাম হোসেন জোমাদ্দার, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক নাইম,হুমায়ুন মোল্লা, আলমগীর, পলাশ মেম্বার, সোহাগ মুন্সি,সাব্বির আহমেদ টগর, ইমামুল মোল্লা,শামিম আহমেদ রমিজ, সোহেল,লিমন, আসাদ, জাহিদ প্রমুখ।







