খুলনার রুপসার ২নং শ্রীফলতলা ইউনিয়ন শ্রমিক দলেরকমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

IMG-20251122-WA0032.jpg

খুলনার রুপসার ২নং শ্রীফলতলা ইউনিয়ন শ্রমিক দলের কমিটিতে ফ্যাসিস্ট অন্তর্ভূক্তি; গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আনোয়ার আলী স্টাফ রিপোর্টারঃ
খুলনার রুপসার ২নং শ্রীফলতলা ইউনিয়ন শ্রমিক দলের কমিটিতে আওয়ামীলীগ দোসরদের পদ দেওয়ায় অবিলম্বে কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা দেয়ার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দরা। বিকেলে ইউনিয়নের পালের হাট বাজারে ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকা একাধিক ব্যক্তিকে নিয়ে গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে শ্রীফলতলা ইউনিয়ন শ্রমিক দলের যে কমিটি গঠন করা হয়েছে সেটি ইউনিয়নে না করে ইউনিয়নের বাইরে অন্য স্থানে বসে গোপনে কমিটি গঠন করা হয়েছে বলে
তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে গঠিত কমিটি বাতিল করে ইউনিয়নে বসে নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ দূর করতে জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল কুমার রায়ের কাছে আবেদন জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে এসময় আরো জানানো হয় বিএনপি-র রাজনৈতিক আদর্শে রাজপথে ১৬ বছরের সংগ্রামী বিভিন্ন হামলা মামলায় শিকার প্রকৃত ত্যাগী নেতাদের দিয়ে ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষণার দাবি জানানো হয়। অন্যথায় ফ্যাসিস্টদের নিয়ে যে কমিটি গঠন হয়েছে তা বাতিল না হলে শ্রমিক অধ্যুষিত এলাকা শ্রীফলতলা শ্রমিক দলের বিভিন্ন সহযোগী সংগঠনকে নিয়ে রাজপথে আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা। সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বক্তৃতা করেন রুপসা থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শেখ, ২ নং শ্রীফলতলা ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির সদস্য সচিব আবু জাফর দাদা, ইটভাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির ফকির, সদস্য সচিব বাবু শেখ সহ ইউনিয়ন শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top