বটিয়াঘাটায় জিয়াউর রহমান পাপুলের পক্ষে গণসংযোগ

IMG-20251116-WA0460.jpg

বটিয়াঘাটায় জিয়াউর রহমান পাপুলের পক্ষে গণসংযোগ

আনোয়ার আলী স্টাফ রিপোর্টারঃ
খুলনা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুলের পক্ষে গতকাল রোববার বটিয়াঘাটা উপজেলায় গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকোঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।এ সময় এলাকাবাসীর নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।

সন্ধ্যায় সাচিবুনিয়া বিশ্ব রোড মোড় থেকে গণসংযোগ শুরু হয়। যা মহম্মদনগর গল্লামারী হয়ে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান লেলিন, প্রবীণ বিএনপি নেতা আব্দুস সাত্তার আকন,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো,জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার,বিএনপি নেতা গাজী রফিক ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বাবু, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান হাওলাদার , ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সভাপতি বিশ্বজিৎ, সহ সভাপতি কামরুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেবু বিশ্বাস,ও শহিদুল ইসলাম গাজী, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দিন, তুফান চক্রবর্তী, কামরুল সানা, মনা শেখ, মোহাম্মদ রুহুল আমিন, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা মিকাইল হোসেন, লুৎফর রহমান,ফজলুর রহমান ফারুক,সাংবাদিক বিশ্বজিত গোলদারসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top