মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান মদ উদ্ধার সহ দুই বাংলাদেশি আটক

WhatsApp-Image-2025-11-21-at-7.20.57-PM-1.jpeg

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান মদ উদ্ধার সহ দুই বাংলাদেশি আটক

বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ২১ নভেম্বর বিকেল ৩টা ১৮ মিনিটে পাঠানো প্রেস রিলিজে জানায়, গত ২০ নভেম্বর সীমান্তে টানা অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গয়েশপুর বিওপির সীমান্ত পিলার ৬৭/১-এস থেকে ১৫০ গজ ভিতরে হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে স্থানীয় একটি আমবাগান থেকে আসামী বিহীন ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একইদিন বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার ৬০/৩৩- আর এলাকা থেকে নায়েক জহির রায়হানের নেতৃত্বে নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারত গমনকালে এক নারীসহ দুই বাংলাদেশিকে আটক করা হয়। পরে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজে জানিয়েছেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top